Dhaka ১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবির মুক্তমঞ্চে মারধরের শিকার শিক্ষার্থী, জাকসু নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী কালীগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা: সাবেক মেয়র বিজুকে ছিনিয়ে নিল মহিলা নেতাকর্মীরা শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখা হবে না: শিক্ষামন্ত্রী হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ বিশ্ব দরবারে দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী কালুখালীতে জমি নিয়ে বিরোধ, বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ কালীগঞ্জে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

কালীগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা: সাবেক মেয়র বিজুকে ছিনিয়ে নিল মহিলা নেতাকর্মীরা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 9

ঝিনাইদহের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে জেলা আওয়ামী লীগের সদস্য ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে আটক করে পুলিশ। তবে আটকের পরপরই পুলিশের ওপর চড়াও হয়ে তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তার পরিবার ও দলীয় নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া এলাকায় সাবেক মেয়র বিজুর নিজ বাসভবনে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে আড়পাড়ার নিজ বাসভবনে গোপনে নেতাকর্মীদের নিয়ে একটি কর্মসূচির আয়োজন করেছিলেন সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু। সেখানে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে নেতাকর্মীরা একত্রিত হন।
কালীগঞ্জ থানা পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ডিউটি চলাকালীন সময়ে সাবেক মেয়র বিজুর বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে তাকে আটক করে নিয়ে আসার চেষ্টা করা হলে বাড়ির পাশ থেকে মোস্তাফিজুর রহমান বিজুর পরিবারের সদস্য, বিশেষ করে নারীরা এবং উপস্থিত নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হন এবং তাকে পুলিশের কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নেন।
ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লাল হোসেন জানান, “ডিউটিরত পুলিশ গোপন সংবাদ পেয়ে মোস্তাফিজুর রহমান বিজুর বাড়িতে অভিযান চালায়। নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় তাকে আটক করা হয়েছিল। তবে পুলিশ তাকে নিয়ে আসার সময় তার পরিবারের মহিলারা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়।”
অভিযানের সময় নারী পুলিশ না থাকার সুযোগ নেওয়া হয়েছে উল্লেখ করে ওসি আরও বলেন, “যেহেতু ওই সময় আমাদের সাথে কোনো মহিলা পুলিশ ছিল না, সেই কারণে উপস্থিত মহিলাদের আমরা কিছু বলতে বা তাৎক্ষণিক প্রতিরোধ করতে পারিনি।”
নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি পালন এবং পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে পরবর্তী কঠোর আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা: সাবেক মেয়র বিজুকে ছিনিয়ে নিল মহিলা নেতাকর্মীরা

প্রকাশের সময় : ১০:১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬