হানজালারা হায়েনা হয়ে উঠলে, থামানোর ওষুধও আমরা জানি : রাশেদ খান
- প্রকাশের সময় : ০৬:৫৫:০১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / 11
মানুষখেকো হানজালারা হায়েনা হয়ে উঠতে চাইলে, হায়েনাকে থামানোর ওষুধও আমরা জানি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেছেন, আমার যে সময় কোর্টে হাজিরা দিতাম, তখন দুই দিনের বৈরাগী এসব হানজালারা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হাজিরা দিয়ে হাসিনার জিকির করত।
সোমাবার নিজের ভেরিফায়েড এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
রাশেদ খান বলেন, ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বলেছিল, আমারা আন্দোলনে নেই। তারা আবার নাকি এখন বাঘের সঙ্গে থাকতে চায়। আন্দোলনের আগে এই বিপ্লবী হুংকার শুনিনি।
তখন বিড়াল হয়ে স্বারাষ্ট্রমন্ত্রীর বাসায় বসে থাকত। এরা এখন বিএনপির কর্মীকে খেয়ে ফেলতে চায়।
হুঁশিয়ারি দিয়ে রাশেদ খান বলেন, বেশি মেকি হুংকার দিলে ফ্যাসিস্টদের সঙ্গে বিচরণের অপরাধে প্রকৃত বাঘ কিন্তু এদের কলিজাও ছিঁড়ে খেতে দ্বিধা করবে না। আমরা কিন্তু গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে উড়ে আসা বসন্তের কোকিল নয়।




















