Dhaka ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় ৪৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ নারী আটক জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত ‘লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব’—ভূমি কর্মকর্তাকে সেবাগ্রহীতার হুমকি কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
যশোরে জাতীয় পার্টির কর্মীসভা

‘জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না’

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:২৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 72

জাতীয় পার্টিকে ধ্বংস করার নানা ষড়যন্ত্র করা হলেও তা কখনো সফল হবে না বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ।

শনিবার (২০ জুন) দুপুরে যশোর শহরের বিডি হলে জেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মীর আব্দুস সবুর আসুদ বলেন, জাতীয় পার্টি এ দেশের মানুষের হৃদয়ের দল। তাই নানা সময়ে ষড়যন্ত্র হলেও দলটিকে জনগণের মন থেকে মুছে ফেলা সম্ভব হয়নি। তিনি দাবি করেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির শাসনামলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছিল এবং মানুষের জীবনযাত্রা ছিল তুলনামূলক স্বস্তিদায়ক।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলকে আরও শক্তিশালী করতে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বকে সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে।

কর্মীসভায় জেলা জাতীয় পার্টির নেতা খবির গাজী অনুষ্ঠান পরিচালনা করেন।

সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আশরাফুজ্জামান আশু, চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু, ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহীন, যুগ্ম মহাসচিব দ্বীন ইসলাম শেখ, যুগ্ম মহাসচিব হেলাল উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস।

এছাড়া উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম বাচ্চু, মাগুরা জেলার সিনিয়র সহ-সভাপতি সিরাজুল সালেক শাহীন, মেহেরপুর জেলার সিনিয়র সহ-সভাপতি কেতাব আলী, খুলনা মহানগর শাখার যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাগেরহাটের কেন্দ্রীয় সদস্য শাহ আলম খান, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আইনুদ্দিন মাস্টার, চুয়াডাঙ্গা জেলার সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন এবং নড়াইল জেলার সভাপতি অ্যাডভোকেট সাইফুজ্জামান ফিরোজ।

অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মোটর শ্রমিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক মেহেদী হাসান শিপন এবং শ্রমিক পার্টির কেন্দ্রীয় সভাপতি মেফতা উদ্দিন জসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মকবুল হোসেন। কর্মীসভায় যশোর জেলা ও খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যশোরে জাতীয় পার্টির কর্মীসভা

‘জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না’

প্রকাশের সময় : ০৯:২৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬