Dhaka ০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী পবিপ্রবিতে কুকুর নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি শিক্ষার্থীদের পত্নীতলায় পুলিশের অভিযানে ১১ মাদকসেবী আটক : ভ্রাম্যমাণ আদালতে সাজা কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭ ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী হকি খেলোয়াড় আবদুস সাদেক মারা গেছেন গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশ মারা গেছেন

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৩:২০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / 10

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সড়কের পাশে পেতে রাখা দুটি বোমার বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর আনাদোলু এজেন্সির।

শনিবার (২০ জুন) বান্নু জেলায় এ ঘটনা ঘটে। জেলাটি আফগানিস্তান সীমান্তসংলগ্ন অস্থির উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলের কাছাকাছি অবস্থিত।

জেলা পুলিশের প্রধান ইয়াসির আফ্রিদি সাংবাদিকদের জানান, সড়কের পাশে পেতে রাখা প্রথম বোমাটি একটি যাত্রীবাহী ভ্যানকে লক্ষ্য করে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং অন্তত তিনজন আহত হন।

প্রথম বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা নিহত ও আহতদের অ্যাম্বুলেন্সে তোলার কাজ করছিলেন। এ সময় দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এতে আরও অন্তত দুজন নিহত হন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

প্রকাশের সময় : ০১:৪৩:২০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬