Dhaka ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 86

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রস্তাবিত স্থায়ী শান্তি চুক্তির প্রথম ধাপ হিসেবে ‘ইসলামাবাদ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ)’ স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

জি-৭ সম্মেলনে অংশ নিতে ফ্রান্সে অবস্থানরত ট্রাম্প প্যারিসের ভার্সাই প্রাসাদে চুক্তিতে স্বাক্ষর করেন। একই সময়ে তেহরানে নিজ কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন পেজেশকিয়ান।

১৪ দফার এই সংক্ষিপ্ত এমওইউকে যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রায় ৮০০ শব্দের এই চুক্তি ভবিষ্যৎ স্থায়ী শান্তি চুক্তির ভিত্তি হিসেবে কাজ করবে।

চুক্তির ফলে আগামী ৬০ দিনের মধ্যে দুই দেশ স্থায়ী শান্তি চুক্তির শর্ত, ইরানের পরমাণু কর্মসূচি এবং যুদ্ধ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে। এ সময় ইরান হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রাখবে এবং এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করবে।

গত মে মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এই চুক্তির খসড়া ইরানের কাছে পাঠিয়েছিল। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর থেকে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, চুক্তির শর্ত বাস্তবায়নের কাজ দ্রুত শুরু হবে।

সূত্র: রয়টার্স

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

প্রকাশের সময় : ১০:৪৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬