Dhaka ০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‌্যালি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 23

বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন ধোপাঘাটা ব্রিজ এলাকায় গিয়ে এর সমাপ্তি ঘটে।

র‌্যালিতে আর্জেন্টিনার জার্সি পরিহিত শত শত ফুটবলপ্রেমী তরুণ-তরুণী, শিশু ও বিভিন্ন বয়সী সমর্থক অংশ নেন। তাদের হাতে ছিল আর্জেন্টিনা ও বাংলাদেশের জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও মিনি ফ্ল্যাগ। শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল প্রায় ৫০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার বিশাল পতাকা, যা সমর্থকরা বহন করেন।

আর্জেন্টিনার পতাকায় সজ্জিত প্রাইভেট কার, ছাদখোলা জিপ, বিশেষ বাইক শো, ব্যান্ড পার্টি, ডিজে টিম, আকাশি-সাদা বেলুন এবং রঙিন স্মোক পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে। সমর্থকদের স্লোগান ও বাদ্যযন্ত্রের তালে শহরজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

র‌্যালির আগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের উপদেষ্টা সদস্য ও ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগ ও সম্প্রীতির একটি বড় মাধ্যম। বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি করতেই এ আয়োজন করা হয়েছে।

র‌্যালিতে অংশ নেওয়া শিশু তাহফিম আহাম্মেদ নিশাদ বলেন, “আমি আর্জেন্টিনার সমর্থক। এত বড় র‌্যালিতে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। আশা করি আর্জেন্টিনা বিশ্বকাপে ভালো খেলবে।”

এসএসসি পরীক্ষার্থী সিয়াম সরদার বলেন, “বিশ্বকাপকে সামনে রেখে এমন আয়োজন সত্যিই আনন্দের। বন্ধুদের সঙ্গে র‌্যালিতে অংশ নিয়েছি। আশা করি আর্জেন্টিনা এবারও ভালো খেলবে।”

তরুণী সাদিয়া মল্লিক বলেন, “আর্জেন্টিনা শুধু একটি দল নয়, এটি আমাদের আবেগের নাম। এমন উৎসবমুখর পরিবেশে অংশ নিতে পেরে খুব আনন্দ লাগছে।”

সরকারি নূরুন নাহার মহিলা কলেজের শিক্ষার্থী কেয়া খাতুন বলেন, “নারী-পুরুষ, শিশু-কিশোর সবাই একসঙ্গে অংশ নেওয়ায় আয়োজনটি আরও প্রাণবন্ত হয়েছে। আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য বিশ্বকাপ দেখতে চাই।”

সরকারি কেশবচন্দ্র কলেজের শিক্ষার্থী লাবনী আক্তার বলেন, “ফুটবল মানুষকে এক করে। সমর্থকদের এই আয়োজন সত্যিই উৎসবের আবহ তৈরি করেছে।”

আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের স্ট্রাইকার ভলান্টিয়ার শাহীনুর রহমান লিটন বলেন, “হাজারো সমর্থকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রা সফল হয়েছে। আমরা আশা করি, আর্জেন্টিনা বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করবে। তবে শেষ পর্যন্ত ফুটবলেরই জয় হোক।”

র‌্যালি শেষে নতুন ধোপাঘাটা ব্রিজ এলাকায় সমর্থকরা সমবেত হন। সেখানে ডিজে উৎসব ও আনন্দ উদযাপনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়। সমর্থকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহে পুরো আয়োজন প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‌্যালি

প্রকাশের সময় : ০৯:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬