আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল
- প্রকাশের সময় : ০৪:০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / 125
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি এবং ভবিষ্যতেও যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্রগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যমের বিকাশে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি আরও বলেন, একটি গোষ্ঠী বিভিন্ন সময়ে মাথাচাড়া দিয়ে উঠছে, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি এবং সরকারের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচার মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





















