যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮
- প্রকাশের সময় : ১২:২৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / 25
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বিমানবাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত আটজন নিহত হয়েছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি বিধ্বস্ত হয় বলে বিমানঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার (১৫ জুন) সকাল ১১টা ২০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। বিমান বিধ্বস্ত হওয়ার পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, যা কয়েক মাইল দূর থেকেও দৃশ্যমান ছিল।
কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তবে বিমানটির আট আরোহীই নিহত হয়েছেন।
বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস যুক্তরাষ্ট্রের দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমান। ১৯৫০-এর দশক থেকে মার্কিন সামরিক বাহিনী এটি ব্যবহার করে আসছে। প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম এই বিমান ৭০ হাজার পাউন্ড পর্যন্ত সমরাস্ত্র বহন করতে পারে। আকাশেই জ্বালানি ভরার সুবিধা থাকায় এটি বিশ্বের যেকোনো প্রান্তে দীর্ঘপাল্লার অভিযান পরিচালনা করতে সক্ষম।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





















