বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি

সৌদি আরবে বসবাস ও কর্মসংস্থানে নতুন নিয়ম, নিতে হবে ওয়ার্ক পারমিট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 110

সৌদি আরবে বসবাসরত ‘প্রিমিয়াম রেসিডেন্সি’ বা বিশেষায়িত আকামাধারীদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, দেশটিতে কর্মসংস্থানের জন্য এখন থেকে তাদের বাধ্যতামূলকভাবে পৃথক ওয়ার্ক পারমিট (কাজের অনুমতিপত্র) নিতে হবে। এই অনুমতিপত্র সংগ্রহ করতে হবে সরকারের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কিওয়া’র মাধ্যমে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীন পরিচালিত ডিজিটাল লেবার প্ল্যাটফর্ম কিওয়া জানিয়েছে, এ বিশেষ ওয়ার্ক পারমিট পেতে প্রিমিয়াম রেসিডেন্সিধারীদের ১০০ সৌদি রিয়াল ফি পরিশোধ করতে হবে।

একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন, ইন্টার্নশিপ ও প্রশিক্ষণ চুক্তি, পদত্যাগপত্র এবং ভিসা-সংক্রান্ত বিভিন্ন সেবার ক্ষেত্রেও নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এসব সেবার ফি ক্রেডিট বা ডেবিট কার্ড, সাদাদ পেমেন্ট নম্বর অথবা কিওয়া ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পরিশোধ করা যাবে।

কিওয়া আরও জানিয়েছে, সৌদি আরবের ‘তামহির’ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় থাকা প্রশিক্ষণার্থীদের চুক্তি এখন থেকে প্ল্যাটফর্মটির মাধ্যমে ইলেকট্রনিকভাবে নথিভুক্ত করা যাবে। তবে এসব প্রশিক্ষণ চুক্তি সৌদিকরণ নীতি বা কর্মসংস্থান কোটার আওতায় গণ্য হবে না এবং প্রতিষ্ঠানের বাধ্যতামূলক কর্মচুক্তি নথিভুক্তকরণের শর্ত পূরণ করবে না।

কর্মীদের পদত্যাগ প্রক্রিয়া সম্পর্কেও নতুন নিয়ম নির্ধারণ করা হয়েছে। কোনো কর্মী পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাত দিনের মধ্যে তা প্রত্যাহারের সুযোগ পাবেন। তবে এই সময়ের মধ্যে নিয়োগকর্তা পদত্যাগপত্র গ্রহণ করতে পারবে না কিংবা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত ঝুলিয়ে রাখতে পারবে না।

এ ছাড়া চাকরি ছাড়ার আগে নোটিশ পিরিয়ড কতদিন হবে, তা সংশ্লিষ্ট কর্মী ও প্রতিষ্ঠানের মধ্যে সম্পাদিত কর্মচুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত হবে।

ভিসা-সংক্রান্ত জটিলতা এড়াতে কিওয়া জানিয়েছে, একবার কোনো ভিসা ইস্যু হয়ে গেলে তার তথ্য আর পরিবর্তন বা সংশোধন করা যাবে না। আবেদনকালে ভুল তথ্য প্রদান করা হলে বিদ্যমান ভিসা বাতিল করে সঠিক তথ্য দিয়ে নতুন করে আবেদন করতে হবে।

সূত্র: গালফ নিউজ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সৌদি আরবে বসবাস ও কর্মসংস্থানে নতুন নিয়ম, নিতে হবে ওয়ার্ক পারমিট

প্রকাশের সময় : ০৫:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬