Dhaka ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

‘বটগাছ’ ছেড়ে ফের ‘হাতপাখা’ ধরলেন আতিকুর রহমান নান্নু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৪৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 11

‎বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা আমির আতিকুর রহমান নান্নু মুন্সী পুনরায় ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। তার এই যোগদানে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা তাকে শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন।

‎আতিকুর রহমান নান্নু মুন্সী দীর্ঘদিন ধরে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি ও সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। ‎তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং নারায়ণগঞ্জ জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমির হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

‎তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ভণ্ড ও ইসলামবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং আন্দোলন-সংগ্রাম পরিচালনা করেছেন। এ ছাড়াও ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্র ও জনগণের ওপর হামলা, নির্যাতন ও আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

‎রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ খেলাফত আন্দোলনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও আদর্শিক সম্পর্ক বজায় রেখেছেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ‘বটগাছ’ প্রতীক নিয়ে নির্বাচন করেন।

‎কোরআন-সুন্নাহভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন।

‎এ বিষয়ে আতিকুর রহমান নান্নু মুন্সী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির মাধ্যমেই আমার রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল। ইসলামী মূল্যবোধ, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করার যে আদর্শ আমি ধারণ করি, তা ইসলামী আন্দোলনের মধ্যেই সবচেয়ে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীদের আন্তরিক আহ্বান, ভালোবাসা ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে আমি পুনরায় ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছি। ইনশাআল্লাহ, কোরআন-সুন্নাহর আলোকে একটি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি অতীতের মতোই নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।

তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বার্থ নয়, বরং ইসলামের আদর্শ ও দেশের মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘বটগাছ’ ছেড়ে ফের ‘হাতপাখা’ ধরলেন আতিকুর রহমান নান্নু

প্রকাশের সময় : ০৬:৪৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬