Dhaka ০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 28

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী একটি লোকাল বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বইশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী লোকাল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং অন্তত ১০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। নিহতদের পরিচয় শনাক্ত এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪

প্রকাশের সময় : ০১:৫০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬