সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আগামী জুলাইয়ে চালু হচ্ছে অন্তর্ভুক্তিমূলক তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা তিন দিনেই রেকর্ড, ৫০টি দেশে শীর্ষে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া, ঘরেই বন্দি হাজারো পরিবার দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে মোহাম্মদ নাঈম, প্রথমবার মাহফিজুল জেদ্দায় শুরু হলো চার দিনব্যাপী হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ বিকেলে বসছে সংসদ অধিবেশন, উত্থাপিত হবে ৩ অধ্যাদেশ ইউনাইটেডের দুঃসময়, বার্সেলোনার এগিয়ে যাওয়া, ইউরোপের পাঁচ লিগে কী ঘটছে মহাকাশে আয়না বসিয়ে পৃথিবীতে সূর্যের আলো পাঠাতে চায় রিফ্লেক্ট অরবিটাল মহাদেবপুরে পুলিশের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা, বহু হতাহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 120

ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। বর্বর এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (২ জুন) মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার পর গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং অনেকেই নিরাপদ স্থানে আশ্রয় নেন।

স্থানীয় স্বাস্থ্য সূত্রের তথ্য অনুযায়ী, এই হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। একই দিনে মধ্য গাজার জাওয়াইদা এলাকাতেও পৃথক হামলার ঘটনা ঘটে, যেখানে আরও কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।

অন্যদিকে, দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর-পশ্চিমাঞ্চলে ইসরাইলি বাহিনীর গুলিতে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এসব হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে, তাদের সামরিক অভিযান মূলত হামাসের যোদ্ধা ও অবকাঠামোকে লক্ষ্য করেই পরিচালিত হচ্ছে।

অন্যদিকে, গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের অভিযোগ, চলমান হামলায় বেসামরিক নাগরিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এদিকে, যুদ্ধবিরতির প্রচেষ্টা অব্যাহত থাকলেও ইসরায়েল ও হামাসের মধ্যে দ্বিতীয় ধাপের সমঝোতা বাস্তবায়ন নিয়ে আলোচনা অচলাবস্থায় রয়েছে। অস্ত্র সমর্পণ, সেনা প্রত্যাহার এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতপার্থক্যের কারণে সমাধান এখনো দূরবর্তী বলে মনে করা হচ্ছে।

চলমান সংঘাতের মধ্যে গাজার বিস্তীর্ণ এলাকা এখনও সামরিক উত্তেজনার মধ্যে রয়েছে এবং সাধারণ মানুষের মানবিক সংকট আরও গভীর হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা, বহু হতাহত

প্রকাশের সময় : ০২:১৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬