Dhaka ০১:০১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দিল্লিতে বিক্ষোভের পর মুক্তি পেলেন দীপকেসহ সিজেপির তিন নেতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ আটক ৩ মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলার ফ্লাইট, বাংলাদেশ থেকে রিয়াদের ৫ ফ্লাইট বাতিল সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত ১২, দুজন বাংলাদেশি নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ গ্রেফতার ৪ ফ্যাসিবাদী আমলে বিশ্ববিদ্যালয়ে কথা বলার সুযোগ ছিল না : রিজভী ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু সব উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার কালুখালীতে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি

২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • / 221

যুক্তরাষ্ট্রে অভিবাসনের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আগামী ১ জুন থেকে সব ধরনের অভিবাসী ভিসা আবেদন মাত্র দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করা হবে বলে জানিয়েছে দূতাবাস।

রোববার (৩১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও দ্রুত, কার্যকর ও আবেদনকারীবান্ধব করতে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দূতাবাসের ঘোষণা অনুযায়ী, সোমবার (১ জুন) থেকে অভিবাসী ভিসার সব ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি করা হবে। এর ফলে দীর্ঘদিন ধরে ভিসা প্রক্রিয়াকরণ নিয়ে অপেক্ষায় থাকা আবেদনকারীরা দ্রুত সেবা পাওয়ার সুযোগ পাবেন।

আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য ও যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে ‘ডিরেক্টরি অব ভিসা ক্যাটাগরিস’-এর ‘ইমিগ্র্যান্ট ভিসা ক্যাটাগরিস’ অংশ পর্যালোচনার পরামর্শ দিয়েছে দূতাবাস।

সংশ্লিষ্টরা বলছেন, অভিবাসী ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা নিয়ে আবেদনকারীদের মধ্যে যে অসন্তোষ ও ভোগান্তি ছিল, নতুন এই সিদ্ধান্ত তা অনেকাংশে কমিয়ে আনবে। বিশেষ করে পরিবারভিত্তিক ও কর্মসংস্থানভিত্তিক অভিবাসন প্রত্যাশীদের জন্য এটি বড় ধরনের স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা

প্রকাশের সময় : ০৯:৫৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬