Dhaka ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • / 13

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (৩০ মে) সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, তদন্ত কমিটিকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে। কারণ সন্তানহারা মায়েদের বক্তব্য এখনো নেওয়া হয়নি। তাদের বক্তব্য অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন ৩ জুন জমা দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে জানা গেছে হাসপাতালের এসি প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল এবং রাত ২টা থেকে ৪টা পর্যন্ত সেখানে কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

এর আগে গত ২৭ মে রাতে পরিবারের আবেদনের পর ছয় নবজাতকের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রমনা থানায় এক নবজাতকের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের সময় : ১২:৫৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬