Dhaka ০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে শিশু চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস চীনে নেওয়ার কথা বলে পাঠানো হয় ভারতে, ৪ বছর পর ফিরলেন দেশে মূত্রনালী থেকে বের করা হল ৩.১ কেজি ওজনের পাথর ‘গ্যাস সংকট কাটাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে’ কালীগঞ্জে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রামনগর চ্যাম্পিয়ন কালীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ বেনাপোলে হেরোইনের মামলায় মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার

ঈদের ছুটিতে জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

জবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৩:৩৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • / 109

ঈদু আজহার ছুটি চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন স্থানে পোস্টার সাঁটিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
শুক্রবার (২৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট ও বিবিএ ভবনের বিল্ডিং এ এসব পোস্টার দেখা যায়।

পোস্টারগুলোতে শেখ মুজিবুর রহমান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়-এর ছবির পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান-এর ছবিও ব্যবহার করা হয়েছে।

পোস্টারগুলোতে “শিক্ষার অধিকার ফিরিয়ে দিতে হবে”, “বাংলাদেশ ছাত্রলীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে” এবং “রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিতে হবে” — এমন স্লোগান লেখা ছিল।

জানা যায়, এ পোস্টারিং কর্মসূচিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ২০১৫-১৬ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশিক-ই-আতাহার মেসবাহ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান। এছাড়া সার্বিক সহযোগিতা করেন শাখা ছাত্রলীগের নেতা সাজবুল ইসলাম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “ঘটনাটি সম্পর্কে জানার চেষ্টা করছি। নিরাপত্তা দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে কেউ ক্যাম্পাসে প্রবেশ করে এমন কার্যক্রম চালিয়ে থাকতে পারে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে বিষয়টি স্পষ্ট হওয়া যাবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঈদের ছুটিতে জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

প্রকাশের সময় : ০৩:৩৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬