Dhaka ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গোপালগঞ্জে ২০ টাকার লোভ দেখিয়ে শিশুকে বলাৎকার, অভিযুক্ত যুবক আটক জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে কালীগঞ্জে ছাত্রদলের বৃক্ষরোপণ অভিযান দেশে এলো হজের প্রথম ফিরতি ফ্লাইট আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন: স্বাস্থ্যমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, শুরু হয়েছে ফিরতি ফ্লাইট ঈদের ছুটিতে পর্যটকে ভরে গেছে কক্সবাজার ইতিহাসে প্রথমবারের মতো বদলাচ্ছে ব্যালন ডি’অরের ভেন্যু ইরান ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প, বৈঠকের পরও অনিশ্চয়তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি

দেশে এলো হজের প্রথম ফিরতি ফ্লাইট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • / 6

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে।

শনিবার (৩০ মে) বেলা ১১টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট জেদ্দা থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে ঢাকায় পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্র জানায়, প্রথম দিনে ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হজযাত্রী দেশে ফিরবেন। হজের ফিরতি ফ্লাইট চলবে ১ জুলাই পর্যন্ত।

এর আগে শুক্রবার তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ হয়।

গত ১৭ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইট সৌদি আরবে পৌঁছায় ২১ মে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসাসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়।

প্রয়োজনীয় সমন্বয় ও ব্যবস্থা গ্রহণের ফলে কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত সব হজযাত্রী সৌদি আরবে যেতে সক্ষম হয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশে এলো হজের প্রথম ফিরতি ফ্লাইট

প্রকাশের সময় : ১২:৫৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬