Dhaka ০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই

জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • / 146

রাজধানীর জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুসল্লিদের সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করেন তিনি।

সরকারপ্রধানকে কাছে পেয়ে সাধারণ জনগণের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য ভিড় করেন মুসল্লিরা।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মওলানা মোহাম্মদ আব্দুল মালেকের ইমামতিতে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়া প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও জামাতে অংশ নেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

প্রকাশের সময় : ১০:১৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬