Dhaka ০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঈদের নামাজের নিয়ত, নিয়ম, দোয়া ও খুতবা: বিস্তারিত নির্দেশনা মানুষের যেকোনো বিপদে বিএনপি সরকার পাশে থাকবে : তথ্য প্রতিমন্ত্রী কলকাতায় সরিয়ে ফেলা হচ্ছে মেসির ভাস্কর্য স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু আইসিসি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ মুশফিক-তাইজুলের ‘চ্যালেঞ্জ থাকলেও একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি’ বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার শঙ্কা, আদ-দ্বীনে বোম ডিসপোজাল ইউনিটের তদন্ত কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে: সেতুমন্ত্রী রূপপুর পারমাণবিক কেন্দ্রে কর্মরত রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৪৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / 8

আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত আর জবাই হচ্ছে না। জনসমাগম ও নিরাপত্তাজনিত শঙ্কার কারণে মহিষটি পুনরায় খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান। খবরটি যমুনা টেলিভিশনের।

তিনি বলেন, মহিষটিকে ঘিরে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়। এ কারণে কেরানীগঞ্জের ক্রেতাকে অর্থ ফেরত দিয়ে মহিষটি আবারও নারায়ণগঞ্জের খামারে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। আপাতত সেটি সেখানেই লালন-পালন করা হবে।

এর আগে বিরল অ্যালবিনো জাতের এই মহিষটি সাদা বর্ণ ও বিশেষ আকৃতির কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি ভাইরাল হওয়ার পর রাজধানীর জিনজিরা এলাকার এক ক্রেতা সামির ৫৫০ টাকা কেজি দরে এটি কিনে নেন। এরপর এক নজর দেখতে বিভিন্ন জেলা থেকে মানুষ ভিড় করেন খামারে। নারায়ণগঞ্জ ছাড়াও বরিশাল, কুমিল্লাসহ বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা সেখানে যান। কেউ কেউ মহিষটি কিনতে না পেরে হতাশাও প্রকাশ করেন।

অস্বাভাবিক জনপ্রিয়তার কারণে ‘ডোনাল্ড ট্রাম্প’ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনায় আসে। এএফপি ও রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে স্থান পায় মহিষটির খবর।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

প্রকাশের সময় : ০৬:৪৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬