বদলগাছীতে ৪৪৫ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ
- প্রকাশের সময় : ০২:০২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / 16
নওগাঁর বদলগাছী উপজেলা উপজেলার ৪৪৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এই সহায়তার অর্থ তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার বাছাইকৃত ৪৪৫টি পরিবারের মাঝে মোট ৪ লাখ ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
এ সময় সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় দেশের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে রয়েছেন। সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচি দুস্থ পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি, সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দীন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সরকারি এই মানবিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী সাধারণ মানুষ।

























