Dhaka ০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ইসলাম পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে আকাশ বাসে ধাক্কা, নিহত ৪

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:০৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / 112

রাজধানীর নর্দ্দা এলাকায় ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনে থাকা আকাশ পরিবহনের বাসে ধাক্কা দিলে চারজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে নতুন বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের বাসটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়ক বিভাজক ডিভাইডারের ওপর উঠে যায়। পরে সেটি বিপরীত দিকের গুলিস্তানগামী আকাশ পরিবহনের বাসের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে আকাশ পরিবহনের বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ঈদযাত্রার সময় যাত্রীদের চরম ভোগান্তি দেখা দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং আহতদের কুর্মিটোলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই একজন নারী যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একই পরিবারের সদস্যসহ চারজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ইসলাম পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল। দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসলাম পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে আকাশ বাসে ধাক্কা, নিহত ৪

প্রকাশের সময় : ০৩:০৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬