Dhaka ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাস্তা থেকে তরুণদের ধরে সেনাবাহিনীতে পাঠানোর অভিযোগ, মিয়ানমারজুড়ে আতঙ্ক বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজবাড়ীর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাবিলের মৃত্যু নওগাঁয় উৎসবমুখর পরিবেশে ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী দিল্লিতে বিক্ষোভের পর মুক্তি পেলেন দীপকেসহ সিজেপির তিন নেতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ আটক ৩ মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলার ফ্লাইট, বাংলাদেশ থেকে রিয়াদের ৫ ফ্লাইট বাতিল সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত ১২, দুজন বাংলাদেশি নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ গ্রেফতার ৪

কালুখালীতে ৯ হাজার ৯৮৫ অসহায় পরিবার পেল বিনামূল্যে ভিজিএফ চাল

ইমরান খান
  • প্রকাশের সময় : ০৩:৪৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / 273

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজবাড়ীর কালুখালী উপজেলায় মানবিক সহায়তা ভিজিএফ কর্মসূচির আওতায় ৯ হাজার ৯৮৫টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ করা হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে উপজেলার সাতটি ইউনিয়নের উপকারভোগীদের মধ্যে চাল বিতরণ করা হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্র রায় জানান, রতনদিয়া ইউনিয়নে ১ হাজার ৮৯৭টি, কালিকাপুর ইউনিয়নে ৯৬৩টি, বোয়ালিয়া ইউনিয়নে ১ হাজার ৪২৪টি, মাজবাড়ী ইউনিয়নে ১ হাজার ২২৬টি, মদাপুর ইউনিয়নে ১ হাজার ২১৫টি, মৃগী ইউনিয়নে ১ হাজার ৫৫৭টি এবং সাওরাইল ইউনিয়নে ১ হাজার ৭০৩টি পরিবার এ কর্মসূচির আওতায় এসেছে।

তিনি আরও জানান, উপকারভোগীরা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে চাল গ্রহণ করতে পারেন, সেজন্য প্রতিটি বিতরণ কেন্দ্রে একজন করে সরকারি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি নিজেও বিভিন্ন ইউনিয়ন পরিষদে গিয়ে বিতরণ কার্যক্রম তদারকি করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন বলেন, “উপকারভোগী পরিবারগুলো যেন নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে চাল সংগ্রহ করতে পারেন, সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। চাল বিতরণ কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে ৯ হাজার ৯৮৫ অসহায় পরিবার পেল বিনামূল্যে ভিজিএফ চাল

প্রকাশের সময় : ০৩:৪৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬