Dhaka ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

ঝিনাইদহে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৩:০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 26

ঝিনাইদহ সদর উপজেলায় যৌতুকের টাকার দাবিকে কেন্দ্র করে সাগরিকা আক্তার বুলবুলি (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী শিমুল হোসেন-এর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

রোববার (২৪ মে) ভোররাতে সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাগরিকা আক্তার বুলবুলি সদর উপজেলার করিমপুর গ্রামের দিনমজুর ইন্তাজ আলী বিশ্বাস-এর মেয়ে। কয়েক বছর আগে পারিবারিকভাবে গোয়ালপাড়া গ্রামের রহিম মিয়ার ছেলে শিমুল হোসেনের সঙ্গে তার বিয়ে হয়।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই সাগরিকার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন তার স্বামী। সম্প্রতি বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল তাকে। নির্যাতনের কারণে কিছুদিন আগে সাগরিকা বাবার বাড়িতে চলে যান। পরে স্বামী তাকে বুঝিয়ে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে।

পরিবারের অভিযোগ, শনিবার গভীর রাতে টাকার দাবিকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সাগরিকাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়।

নিহতের বাবা ইন্তাজ আলী বিশ্বাস বলেন, “আমার মেয়েটা শান্তিতে সংসার করতে চেয়েছিল। কিন্তু টাকার জন্য তাকে হত্যা করা হয়েছে।”

ঘটনার পরপরই অভিযুক্ত শিমুল হোসেন পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আসাদউজ্জামান জানান, পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

প্রকাশের সময় : ০৩:০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬