Dhaka ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাস্তা থেকে তরুণদের ধরে সেনাবাহিনীতে পাঠানোর অভিযোগ, মিয়ানমারজুড়ে আতঙ্ক বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজবাড়ীর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাবিলের মৃত্যু নওগাঁয় উৎসবমুখর পরিবেশে ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী দিল্লিতে বিক্ষোভের পর মুক্তি পেলেন দীপকেসহ সিজেপির তিন নেতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ আটক ৩ মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলার ফ্লাইট, বাংলাদেশ থেকে রিয়াদের ৫ ফ্লাইট বাতিল সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত ১২, দুজন বাংলাদেশি নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ গ্রেফতার ৪

নওগাঁয় কোরবানির পরিবেশ রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৫:০০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 173

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পরিবেশ রক্ষা, পশুর চামড়া সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) ও নওগাঁ পৌর প্রশাসক টি এম এ মতিন, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

এ ছাড়া নওগাঁ সদর থানার তদন্ত কর্মকর্তা প্রদীপ ব্যানার্জী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মসজিদের ইমাম, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, চামড়া ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় কোরবানির পশুর চামড়া ছাড়ানো, সংরক্ষণ এবং পশুর উচ্ছিষ্ট অংশ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “নওগাঁ জেলায় এ বছর প্রায় দুই লাখ পশু কোরবানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জেলার খামারগুলোতে পাঁচ লাখেরও বেশি পশু প্রস্তুত আছে।”

তিনি বলেন, “কোরবানির পশুর চামড়া জাতীয় সম্পদ। এটি কোনোভাবেই নষ্ট করা যাবে না। চামড়া বিদেশে রপ্তানির মাধ্যমে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে থাকে।”

তিনি আরও জানান, এবারের কোরবানির চামড়া সংরক্ষণের জন্য সরকারি উদ্যোগে লবণ সরবরাহ করা হবে। পাশাপাশি কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় পৌরসভা থেকে বিশেষ ব্যাগ বিতরণ করা হবে।

জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশে বলেন, “প্রত্যেক এলাকায় মাইকিং করে সচেতনতা বাড়াতে হবে। যত্রতত্র পশু জবাই না করা এবং রক্ত মাটির গর্তে ফেলার বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় কোরবানির পরিবেশ রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৫:০০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬