Dhaka ০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই

শেষ হলো হজ ফ্লাইট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 86

বাংলাদেশ থেকে চলতি বছরের হজ ফ্লাইট শেষ হয়েছে। সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশ থেকে নিবন্ধিত সব হজযাত্রী।

শুক্রবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে জানানো হয়, এখন পর্যন্ত হজ ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ সৌদি আরবে পৌঁছেছেন ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী।

বুলেটিনে বলা হয়েছে, মোট ২০১টি ফ্লাইটে সরকারি মাধ্যমে ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি মাধ্যমে ৭৩ হাজার ৯২৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

হজ শেষে আগামী ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ৩০ জুন।

এদিকে এখন পর্যন্ত সৌদি আরবে ২৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৭ জন নারী।

মক্কায় ১৫ জন এবং মদিনায় ৯ জন মারা গেছেন। সর্বশেষ ২২ মে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম (৬১) মারা যান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শেষ হলো হজ ফ্লাইট

প্রকাশের সময় : ১০:৪৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬