গুরুত্বপূর্ণ সংবাদ:
নবাবপুর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ২৭৬৩ পরিবারকে ভিজিএফের চাল বিতরণ
আশিক হাসান
- প্রকাশের সময় : ১০:১৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / 143
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, দরিদ্র ২৭৬৩ জন নাগরিককে জনপ্রতি ১০ কেজি করে চাল বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে উপকারভোগীরা চাল সংগ্রহ করছেন।
নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: বাদশা আলমগীর হোসেন বলেন, এখানে কোনো ছলচাতুরির সুযোগ নেই। কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সুন্দরভাবে গরীব ও দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করবো।
ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জানানো হয়, প্রকৃত অসহায় ও দরিদ্র পরিবার যেন বাদ না পড়ে সেজন্য তালিকা যাচাই-বাছাই করে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
Tag :
























