Dhaka ০২:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে কোটচাঁদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৯:০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 99

ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে মুসলিমদের ওপর নির্যাতন ও সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (২২ মে) বাদ জুমা হেফাজতে ইসলাম বাংলাদেশ কোটচাঁদপুর উপজেলা শাখার উদ্যোগে মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়। জুমার নামাজ শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন।

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেইন বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে বক্তারা ভারতের বিভিন্ন স্থানে মুসলিমদের ওপর হামলা, নির্যাতন ও ধর্মীয় বিদ্বেষমূলক কর্মকাণ্ডের নিন্দা জানান। তারা বলেন, নিরীহ মুসলমানদের ওপর দমন-পীড়ন মানবাধিকারের চরম লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তব্য দেন সাবেক উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সিনিয়র প্রভাষক শরিফুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, হেফাজতে ইসলামের নেতা হাফেজ নুরনবী আশেকী, মেইন বাসস্ট্যান্ড বাইতুন নূর জামে মসজিদের খতিব মাওলানা খালিদ হাসান বিন শহিদ, হাফেজ আলী আজম, মাওলানা ইসমাইল হোসেন, নুরুল কবির, হাফেজ ইব্রাহিম ও মাওলানা ইব্রাহিমসহ আরও অনেকে।

বক্তারা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শান্তি ও সম্প্রীতির পরিবেশ নষ্ট করে কোনো রাষ্ট্র দীর্ঘদিন টিকে থাকতে পারে না।

সমাবেশ শেষে বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা, মুসলিম উম্মাহর ঐক্য এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে কোটচাঁদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ

প্রকাশের সময় : ০৯:০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬