Dhaka ০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় ৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৪ সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ গ্রেপ্তার ৬, জব্দ ২ নৌকা সৌদিতে হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয় খরচে আনা হবে, আইসিইউতে ৪ সারাদেশে হাম উপসর্গে আরো ৭ মৃত্যু রাস্তা থেকে তরুণদের ধরে সেনাবাহিনীতে পাঠানোর অভিযোগ, মিয়ানমারজুড়ে আতঙ্ক বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজবাড়ীর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাবিলের মৃত্যু নওগাঁয় উৎসবমুখর পরিবেশে ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী দিল্লিতে বিক্ষোভের পর মুক্তি পেলেন দীপকেসহ সিজেপির তিন নেতা

কোটচাঁদপুর পৌরসভায় তীব্র পানি সংকট, ইউএনওর হস্তক্ষেপ দাবি

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ১০:০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / 165

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভায় দীর্ঘদিন ধরে নাগরিক সেবার অব্যবস্থাপনা ও পানি সংকটকে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী। এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর অবহেলা, অনিয়ম ও দায়িত্বহীনতার কারণে পৌরসভার স্বাভাবিক কার্যক্রম ভেঙে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, নিয়মিত পানির বিল পরিশোধ করেও গত সাত দিন ধরে তারা কোনো ধরনের সুপেয় পানি পাচ্ছেন না। প্রচণ্ড গরমে পানি সংকটে চরম দুর্ভোগে পড়েছেন পৌর এলাকার বাসিন্দারা।

স্থানীয়দের দাবি, জনপ্রতিনিধিবিহীন এই পৌরসভায় কার্যত নাগরিক সেবা ব্যবস্থা অচল হয়ে পড়েছে। খাতা-কলমে নানা সেবার কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন নেই। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।

পৌর এলাকার বিভিন্ন সড়কের বৈদ্যুতিক বাতি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে থাকায় রাতে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া খানাখন্দে ভরা সড়ক ও বেহাল ড্রেনেজ ব্যবস্থার কারণে চারদিকে ময়লা-আবর্জনা জমে থাকছে। দিনে মাছি ও রাতে মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন বাসিন্দারা।

স্থানীয়রা আরও জানান, নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনার কথা থাকলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে জনস্বাস্থ্য ঝুঁকির আশঙ্কাও বাড়ছে।

এ পরিস্থিতিতে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক দীপা রাণী সরকার-এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন পৌর এলাকার সচেতন নাগরিকরা। তারা দ্রুত পানি সরবরাহ স্বাভাবিক করা, নাগরিক সেবা নিশ্চিত করা এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটচাঁদপুর পৌরসভায় তীব্র পানি সংকট, ইউএনওর হস্তক্ষেপ দাবি

প্রকাশের সময় : ১০:০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬