Dhaka ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি এসএসসিতে অকৃতকার্যদের জন্য আসছে নতুন পলিসি সংসদে গেলে ইসলামবিরোধী আইনে সমর্থন দেব না: মির্জা ফয়সল আমিন বিশ্বের সবচেয়ে ভারী কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড ভাঙলেন চাষি রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রতিমন্ত্রী খৈয়ম মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: হুমায়ুন কবির সব বিভাগে বৃষ্টির আভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা সুপারিশপ্রাপ্ত বিচারকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন

কালীগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৩৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 194

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) বিকেল ৩টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই মূল চেতনাকে সামনে রেখে অনুষ্ঠানের সূচনা হয় কালীগঞ্জ উপজেলার মুরগীহাট মোড় এলাকায়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং সনাতন, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও প্লেকার্ড হাতে অংশ নেন।

র‍্যালি শেষে মুরগীহাট মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা এবং সব ধর্মাবলম্বীর সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দীর্ঘ ৩৮ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভবিষ্যতেও সংগঠনটি মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রেখে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দের উপস্থিতি ও সুষ্ঠু ব্যবস্থাপনায় শান্তিপূর্ণভাবে পুরো কর্মসূচি সম্পন্ন হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশের সময় : ০৭:৩৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬