Dhaka ০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিশ্বের সবচেয়ে ভারী কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড ভাঙলেন চাষি রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রতিমন্ত্রী খৈয়ম মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: হুমায়ুন কবির সব বিভাগে বৃষ্টির আভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা সুপারিশপ্রাপ্ত বিচারকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন দিল্লিতে মমতা ব্যানার্জি আটক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর রাজবাড়ীতে রাইটার্স ক্লাব উদ্বোধন, বাংলা ভাষার চর্চা বাড়ানোর আহ্বান

বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রতিমন্ত্রী খৈয়ম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৫৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 5

নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

তিনি বলেন, সমাজে নারী ও পুরুষের ভূমিকা নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা ও কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক পরিসরে সমতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মানবিক মূল্যবোধের চর্চা বাড়াতে হবে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজবাড়ী শহরের নান্নু টাওয়ারের কনভেনশন সেন্টারে সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাব আয়োজিত ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় যুব সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজ দেশের অন্যতম প্রধান শক্তি। তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা গেলে সমাজে বিদ্যমান জেন্ডারভিত্তিক বৈষম্য ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা সম্ভব। এ ক্ষেত্রে স্থানীয় সরকার, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটির নেতাদের একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শুধু আলোচনা নয়, বাস্তব জীবনেও নারী-পুরুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। তরুণদের ইতিবাচক চিন্তা, দায়িত্বশীল আচরণ ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সচেতন, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।

সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি হুমাইয়া আক্তার রিনথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক চায়না ব্যানার্জী এবং বাংলাদেশ শিক্ষক সমিতির রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আহসান হাবীব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের উপদেষ্টা ও আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফারহানা জাহান মিনি। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক তাহসিন মুগ্ধ।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ক্লাবের সদস্যরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, এ সংলাপের মাধ্যমে তরুণদের মধ্যে সমতা, অধিকার ও সচেতনতার চর্চা বাড়ানোর পাশাপাশি বৈষম্যহীন সমাজ গঠনে যুবসমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রতিমন্ত্রী খৈয়ম

প্রকাশের সময় : ০৫:৫৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬