Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে বিজ্ঞান মেলা, সম্মাননা পেলেন সেরা শিক্ষক ও কৃতী শিক্ষার্থীরা টাইগারদের বিপক্ষে জিততে বিশ্বরেকর্ড গড়তে হবে আফগানদের ভিক্ষার টাকা থেকে কাফনের সঞ্চয়—২২ লাখ টাকা নিয়ে লাপাত্তা সমিতির ব্যবস্থাপক মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক ফ্যামিলি কার্ডের ডাটাবেজে আসবে সাড়ে ৪ কোটি পরিবার : সমাজকল্যাণমন্ত্রী হাত নেই, পা দিয়েই শিক্ষার আলো ছড়াচ্ছেন দুঃখু মিয়া, পাশে দাঁড়ালেন ডিসি কোটালীপাড়ায় বাংলা কিউআর কোড বিষয়ে সচেতনতামূলক সভা কালুখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে সংবাদ সম্মেলন রাজবাড়ীতে ৯০ লাখ টাকার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

শৈলকুপায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৭:১৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 189

ঝিনাইদহের শৈলকুপায় আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলিকরণ প্রকল্পে অধিগ্রহণ করা জমির ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত শৈলকুপা উপজেলার পাঠানপাড়া, মনোহরপুরসহ ২২টি স্থানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

খুলনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ চন্দ্র দে জানান, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে এক্সকাভেটর দিয়ে অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। পরে উচ্ছেদ করা স্থাপনাগুলোর মালামাল ঘটনাস্থলেই নিলামে বিক্রি করা হয়।

তিনি আরও জানান, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে ঝিনাইদহ সওজের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শৈলকুপায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশের সময় : ০৭:১৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬