Dhaka ১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ

কারিনার পর হেপাটাইটিস ‘এ’-তে আক্রান্ত ডিজে সনিকা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৩২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 119

দেশের সংগীতাঙ্গনের পরিচিত মুখ ডিজে ও গায়িকা সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার-এর মৃত্যুর পর যখন হেপাটাইটিস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, ঠিক সেই সময় সনিকার অসুস্থতার খবর নতুন করে আলোচনায় এসেছে।

বর্তমানে রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিষয়টি জানিয়েছেন এই শিল্পী।

সোমবার রাতে হাসপাতালের বেডে শুয়ে তোলা একটি ছবি প্রকাশ করেন সনিকা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আগামী কয়েক দিনের জন্য এটাই আমার ঠিকানা।” পোস্টের সঙ্গে একটি সাদা হৃদয়ের প্রতীকও যুক্ত করেন তিনি।

পোস্টটি প্রকাশের পর ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিকমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করেন। অনেকেই উদ্বেগ প্রকাশ করে তার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন।

দীর্ঘদিন ধরেই দেশের ডিজে সংস্কৃতির পরিচিত নাম সনিকা। ২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে যাত্রা শুরু করে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ২০১১ সালের Cricket World Cup-এর উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পান।

সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে ‘শ্রেষ্ঠ বাংলাদেশি নারী ডিজে’ সম্মাননা অর্জন করেন সনিকা। পরে গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি। ২০১৪ সালে প্রকাশিত হয় তার প্রথম মিউজিক ভিডিও ‘ভাল্লাগে’।

সংগীতের পাশাপাশি অভিনয়েও দেখা গেছে তাকে। ২০১৫ সালে ছোটপর্দায় অভিনয় শুরু করেন সনিকা। ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কারিনার পর হেপাটাইটিস ‘এ’-তে আক্রান্ত ডিজে সনিকা

প্রকাশের সময় : ০৩:৩২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬