Dhaka ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ নওগাঁয় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লংমার্চ উপলক্ষে ঝিনাইদহ পুলিশ সুপারের সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তাপ, তেলের দাম ছাড়াল ১০৬ ডলার

নওগাঁ ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চোরাকারবারি আটক

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১২:৪১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 221

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সরাসরি নির্দেশনায় এবং ডিবির ওসি মোঃ হাসিবুল্লাহ হাবিব-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্রে জানা যায়, গতকাল ১১ মে জেলা গোয়েন্দা শাখার একটি দল মান্দা থানাধীন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়া পাড়া কামারকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এক ব্যক্তি ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে অভিযান পরিচালনা করা হলে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে আটক ব্যক্তি হাসেন আলী-এর পিঠে ঝোলানো ব্যাগ থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটক হাসেন আলী (১৯) চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রানীনগর গ্রামের এজাজুল হকের ছেলে।

এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মান্দা থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চোরাকারবারি আটক

প্রকাশের সময় : ১২:৪১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬