Dhaka ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

৩ উইকেট হারানোর পর বৃষ্টিতে বাংলাদেশের খেলা বন্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 110

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৬ ওভারে ৪৩ রান তুলতেই হারায় ৩ উইকেট বাংলাদেশ। তবে বিপদে পড়া বাংলাদেশের স্বস্তি হয়ে সপ্তম ওভারেই নামে বৃষ্টি। শনিবারের এই ম্যাচে পাওয়ার প্লেতে সুবিধা করতে পারেনি টাইগাররা।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির আগে খেলা হয় ৬.৪ ওভার। যেখানে ৩ উইকেট হারিয়ে ৫০ রান করে বাংলাদেশ। এক প্রান্তে ১৩ বলে ২৫ রান করে অপরাজিত আছেন লিটন দাস। তার সঙ্গে ব্যাটিংয়ে আছেন তাওহিদ হৃদয়।

এর আগে, চতুর্থ ওভারেই ফেরেন অফফর্মে থাকা সাইফ হাসান (১১ বলে ১৬)। রান পাননি তানজিদ হাসান তামিমও (১০ বলে ৬)। পঞ্চম ওভারের তৃতীয় বলে তাকে ও পরের বলে পারভেজ হোসেন ইমনকে আউট করেন নাথান স্মিথ।

দুপুর ২টায় শুরু হওয়া এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পিঠে চোট পাওয়া তানজিম হাসান সাকিবের জায়গায় পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে একাদশে ফিরিয়েছে স্বাগতিকরা। রিপন মন্ডল জায়গা ধরে রাখলেও অপেক্ষা দীর্ঘ হচ্ছে আব্দুল গাফফার সাকলাইনের।

ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতার পর আজ বাংলাদেশের সামনে টি-টোয়েন্টি সিরিজ জেতারও সুযোগ। সফরে কিউইদের বিপক্ষে একাধিক সিরিজ জয়ের নজির নেই টাইগারদের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি জিতেছিল বাংলাদশ। তবে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। আজ জিতলে সিরিজে সমতা আনতে পারবে কিউইরা। তবে বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে সিরিজ ঘরে তুলবে লিটন দাসের দল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৩ উইকেট হারানোর পর বৃষ্টিতে বাংলাদেশের খেলা বন্ধ

প্রকাশের সময় : ০৪:০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬