Dhaka ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিউমার্কেটে গুলিতে নিহত ব্যক্তি ‘টিটন’, পরিচয় নিশ্চিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 53

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। নিহতের নাম খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন। তিনি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নিউমার্কেট এলাকার বটতলা শহীদ শাহ নেওয়াজ ছাত্রাবাসের সামনে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, নিহতের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে।

আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা মো. জুয়েল জানান, শহীদ শাহ নেওয়াজ ছাত্রাবাসের সামনে গুলিবিদ্ধ হয়ে রাস্তার ওপর পড়ে ছিলেন তিনি। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত টিটন হাজারীবাগের জিগাতলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম কে এম ফখর উদ্দিন। এছাড়া তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ওরফে ইমনের ঘনিষ্ঠ আত্মীয় বলেও জানা গেছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিউমার্কেটে গুলিতে নিহত ব্যক্তি ‘টিটন’, পরিচয় নিশ্চিত

প্রকাশের সময় : ১১:১৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬