Dhaka ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঝিনাইদহে জামায়াতে জেলা রুকন সম্মেলনে অনুষ্ঠিত ইজিবাইকে লিথিয়াম-আয়ন ব্যাটারি প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা করা সম্পূর্ণ অমূলক: বাণিজ্যমন্ত্রী মেজর নিদাল হাসানকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিলাই সেঞ্চুরি হাতছাড়া তানজিদের, বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৩৪ ১২ লাখ রোহিঙ্গার দায়িত্ব একা বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয়: আইনমন্ত্রী চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু নওগাঁর রানীনগরে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৬

ভুয়া নিয়োগপত্রে প্রতারণার চেষ্টা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 121

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া নিয়োগপত্র ছড়িয়ে দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টার বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছে ইসলামিক ফাউন্ডেশন।

সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগের ভুয়া নিয়োগপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এসব নিয়োগপত্র সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন এবং এর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কোনো সম্পৃক্ততা নেই।

আরও বলা হয়, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগের জন্য নির্ধারিত প্রক্রিয়া রয়েছে। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত নিয়োগ কমিটির মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এর বাইরে অন্য কোনো উপায়ে নিয়োগের সুযোগ নেই।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, একটি প্রতারক চক্র ভুয়া নিয়োগপত্র দেখিয়ে চাকরির প্রলোভন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে এবং কোনো প্রকার আর্থিক লেনদেন না করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংস্থাটি এ বিষয়ে সবাইকে সচেতন থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো কার্যক্রম দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করারও অনুরোধ জানিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভুয়া নিয়োগপত্রে প্রতারণার চেষ্টা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

প্রকাশের সময় : ০৪:০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬