নওগাঁ মান্দায় চাঁদা না দেওয়ায় হামলা, গুরুতর আহত ১
- প্রকাশের সময় : ০৭:৪৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / 134
নওগাঁর মান্দা উপজেলায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে মোঃ সারোয়ার হোসেন উজ্জ্বল (৪৫) গুরুতর আহত হয়েছেন। রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে নূরুল্যাবাদ ইউনিয়নের কালিগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিগ্রাম গ্রামের মৃত ইমাজ উদ্দিনের ছেলে রাজু আহমেদ (৪৫) নেতৃত্বে ১০–১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা উজ্জ্বলকে এলোপাতাড়ি কুপিয়ে ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করেন।
পরিস্থিতি খারাপ হওয়ায় স্থানীয়রা তাকে প্রথমে প্রসাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. মাসুদ রানা বলেন, “বিষয়টি আমরা জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”




















