Dhaka ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট

ফ্যাসিবাদ আমলে প্রকল্প শুরু হলেও শেষ হতো না: উপদেষ্টা তিতুমীর

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৫:৩১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / 152

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহামুদ তিতুমীর বলেছেন, অতীতে প্রকল্প শুরু হলেও নির্ধারিত সময়ে তা শেষ হতো না, ফলে ব্যয় বেড়ে যেত এবং রাষ্ট্রের ওপর বাড়তি চাপ সৃষ্টি হতো।

রোববার (২২ মার্চ) দুপুরে রাজবাড়ীর পাংশা ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গড়াই নদীর ওপর নির্মাণাধীন নাদুরিয়া গড়াই সেতু পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিতুমীর বলেন, “২০২০ সালে সেতুটির কাজ শুরু হলেও ২০২৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ২০২৬ সালেও কাজ শেষ হয়নি। এ ধরনের বিলম্বের কারণে প্রকল্প ব্যয় বৃদ্ধি পায় এবং দেশের ওপর ঋণের চাপ বাড়ে।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। আমরা কথার চেয়ে কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে বিশ্বাসী। নির্বাচন ইশতেহার অনুযায়ী আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে।”

এ সময় আইনমন্ত্রী ও ঝিনাইদহ-৪ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য মো. আসাদুজ্জামান বলেন, সেতুর কাজ প্রায় ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং ঠিকাদার ও সংশ্লিষ্টদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আগামী ৭ নভেম্বর সেতুটি উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুর সালাম মিয়া এবং পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফ্যাসিবাদ আমলে প্রকল্প শুরু হলেও শেষ হতো না: উপদেষ্টা তিতুমীর

প্রকাশের সময় : ০৫:৩১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬