গুরুত্বপূর্ণ সংবাদ:
হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১২:০০:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / 142
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
রোববার (২২ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউসুফ।
তিনি জানান, পিকআপ ভ্যানটি পাশে থাকা পুকুরে পড়ে আছে। এতে বাসাবাড়ির মালামাল ছিল। চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা পিকআপ ভ্যানের চালক ও যাত্রী। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সিলেটের দিকে যাচ্ছিল নাকি সিলেট থেকে ফিরছিল তা বোঝা যাচ্ছে না।
Tag :




















