শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

ঈদের অনুষ্ঠানে মোদিকে ‘অনুপ্রবেশকারী’ বললেন মমতা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • / 152

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘সবচেয়ে বড় অনুপ্রবেশকারী’ বলে মন্তব্য করেছেন।

তিনি শনিবার কলকাতার রেড রোডে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে অংশগ্রহণের সময় এই মন্তব্য করেন।

মমতা বলেন, বিদেশে গিয়ে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুললেও দেশে এসে মানুষকে বিভক্ত করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি মোদিকে ‘অনুপ্রবেশকারী’ বলে উল্লেখ করেছেন।

ঈদের দিন সকাল থেকেই কলকাতা সহ ভারতের বিভিন্ন শহরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নামাজ আদায় করা হয়। রেড রোড, নাখোদা মসজিদসহ বিভিন্ন স্থানে হাজার হাজার মুসল্লি অংশ নেন। তবে খারাপ আবহাওয়ার কারণে কিছু এলাকায় নামাজ আদায়ে সমস্যা দেখা দেয়। নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঈদের অনুষ্ঠানে মোদিকে ‘অনুপ্রবেশকারী’ বললেন মমতা

প্রকাশের সময় : ০৬:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬