মিজানপুরে ১০০ পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর ঈদ সামগ্রী বিতরণ
- প্রকাশের সময় : ০৮:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / 31
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ১০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৯ মার্চ) সংগঠনের নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা হাফেজ মো. জিহাদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজকল্যাণ বিভাগের সেক্রেটারি মো. শরীফ মিয়া এবং রাজবাড়ী সদর উপজেলার সাবেক আমীর মাওলানা সৈয়দ আহমেদ খান। এ সময় স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম বলেন, “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সংগঠনের নিজস্ব তহবিল থেকে আমরা চেষ্টা করছি, যেন কোনো মানুষ ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।”
সভাপতির বক্তব্যে হাফেজ মো. জিহাদ মিয়া এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
























