Dhaka ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট

চট্টগ্রামে বহুতল ভবনে আগুনে নিহত দুইজন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 144

চট্টগ্রামের টেরিবাজারের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটিয়ার বধুপুর এলাকার মোহাম্মদ ইয়াসিন খালিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) ও পটিয়া থানাধীন বোয়ালখাল ইউনিয়নের পাচুরিয়া এলাকার মামুনুল কাদেরের ছেলে সোলাইমান। এছাড়া মোহাম্মদ মামুন (২৮) নামের একজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

আগুনের সূত্রপাত হয় সকাল সাড়ে ৯টার দিকে ১০তলা বিশিষ্ট কে বি অর্কিড প্লাজার চতুর্থতলার একটি টেইলার্স দোকানে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পঞ্চম ও ষষ্ঠতলায়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফিয়াল ফারুক জানান, সকাল ৯টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ১০টা ৫৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আহতদের চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের আগে এলাকায় বিদ্যুৎ বন্ধ ছিল; সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ ফিরে আসার পর আগুন লাগে।

কে বি অর্কিড প্লাজার নিচের পাঁচতলায় শপিংমল এবং ওপরের পাঁচতলায় আবাসিক ফ্ল্যাট রয়েছে। ভবনটিতে জুয়েলারি দোকান, ব্যাংকের শাখা ও টেইলার্সসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আগুন লাগার সময় টেইলার্স দোকানে কর্মচারীদের বেতন-বোনাসসহ আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকা নগদ ছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চট্টগ্রামে বহুতল ভবনে আগুনে নিহত দুইজন

প্রকাশের সময় : ০১:২২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬