গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে কৃষি কার্যালয়ে এয়ার ফ্লো মেশিন বিতরণ
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৮:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / 189
ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকদের মাঝে কৃষি উপকরণ হিসেবে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ওলিউর রহমান।
এ সময় উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে এ ধরনের কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও কৃষকদের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।
Tag :





















