Dhaka ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ

কাশিয়ানীতে ২২৫ বোতল কাশির সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 190

গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক দুই অভিযানে ২২৫ বোতল কাশি সিরাপসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্প।

সোমবার (১৬ মার্চ) দুপুরে মধুমতি সেতু টোল প্লাজা এলাকা থেকে এসব সিরাপসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার নিসার আলীর ছেলে আমান উল্লাহ (২১), একই উপজেলার মিজানুর রহমানের ছেলে ইলিয়াস নূর (৩৪), শেখ আব্দুল হাকিমের ছেলে আশিকুর রহমান (৩৫) এবং এমদাদুল হকের ছেলে সামি উল্লাহ (৩২)।

র‍্যাব জানায়, সাতক্ষীরা থেকে একটি প্রাইভেটকারে করে মাদকের চালান ঢাকায় নেওয়া হবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মধুমতি সেতু টোল প্লাজার কাছে অবস্থান নেয় র‍্যাবের একটি দল। পরে সাতক্ষীরা থেকে আসা একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৭৬ বোতল উইনসেরেক্স কাশি সিরাপ জব্দ করা হয় এবং গাড়িতে থাকা তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ইসমাইল হোসেন নামে আরেক ব্যক্তি পালিয়ে যান।

র‍্যাব আরও জানায়, একই সময়ে একটি মোটরসাইকেলে করে সাতক্ষীরা থেকে ৪৯ বোতল ইস্কুফ কাশি সিরাপ নিয়ে ঢাকায় যাওয়ার সময় সামি উল্লাহকে আটক করা হয়। পরে তার কাছ থেকে সিরাপগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা কাশি সিরাপসহ গ্রেফতার চারজনকে কাশিয়ানী থানা-এ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এ পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কাশিয়ানীতে ২২৫ বোতল কাশির সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের সময় : ০৮:০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬