শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

টার্গেট এবার নেতানিয়াহু : প্রথমবার ‘সাজ্জিল’ মিসাইল ছুঁড়ল ইরান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 157

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সরাসরি ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার টার্গেট করেছে। শুধু চরম আলটিমেটামেই থেমে না থেকে তারা প্রথমবার ভয়ংকর ‘সাজ্জিল’ ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে ইসরাইলের পুলিশ সদর দপ্তর এবং স্যাটেলাইট যোগাযোগকেন্দ্রে হামলা চালিয়েছে।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্রের মাটিতে ‘৯/১১-এর মতো একটি ভয়াবহ ঘটনা’ সাজানোর ষড়যন্ত্র চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, ইরানকে ড্রোন দিয়ে সহায়তা করছে রাশিয়া।

ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১০৮ জন আহত হয়েছেন। পাল্টা হামলায় ইরানের ইসফাহান শহরে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আইআরজিসি ইরাক ও কুয়েতে অবস্থিত তিনটি মার্কিন বিমানঘাঁটিতেও হামলা চালিয়েছে।

আইআরজিসি তাদের ওয়েবসাইট ‘সেপাহ নিউজ’-এ জানিয়েছে, এখন তাদের টার্গেট নেতানিয়াহু এবং পূর্ণ শক্তি দিয়ে তাকে খুঁজে বের করে হত্যার প্রচেষ্টা চালানো হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট আশা প্রকাশ করেছেন, ধ্বংসাত্মক এই যুদ্ধ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে। পরিস্থিতি এতটাই গুরুতর যে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টার্গেট এবার নেতানিয়াহু : প্রথমবার ‘সাজ্জিল’ মিসাইল ছুঁড়ল ইরান

প্রকাশের সময় : ১১:০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬