Dhaka ০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুত্রবধূর সব রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনেইয়ের সুলতান আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি জাবিতে সাঈদীসহ তিনজনের স্মরণে শিবিরের দোয়া মাহফিল শেখ মুজিবকে নিয়ে পোস্ট, জাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় কেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও কোর্তেজ প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার ‌‘আত্মহত্যা’ বেগম জিয়া ছিলেন সবার নেত্রী : জাবি উপাচার্য রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর কালীগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা

বিএনপি নেতার বিরুদ্ধে ইউএনও কার্যালয় থেকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 127

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ঢুকে একটি কলেজের কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলার মেদিনী সাগর বিএম মহাবিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শুক্রবার ওই দুই পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে নিয়োগ–সংক্রান্ত কার্যক্রম চলাকালে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন ইউএনও কার্যালয়ে উপস্থিত হন।

অভিযোগ রয়েছে, তিনি নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার দাবি জানান এবং তার সঙ্গে থাকা ২৫ থেকে ৩০ জন নেতা–কর্মী ইউএনওর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা নিয়োগ–সংক্রান্ত ফাইল ও কাগজপত্র ছিনিয়ে নিয়ে কার্যালয় থেকে বের হয়ে যান।

মহাবিদ্যালয়টির অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, উপজেলা বিএনপির সভাপতি লোকজন নিয়ে এসে নিয়োগ পরীক্ষা বন্ধের জন্য ইউএনওকে হুমকি দেন এবং একপর্যায়ে পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নিয়ে যান।

তবে জামাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ইউএনও নিয়োগে অর্থ লেনদেন করেছেন—এমন তথ্যের ভিত্তিতে তারা প্রতিবাদ জানাতে সেখানে গিয়েছিলেন। কাগজপত্র ছিনিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি দাবি করেন, পরে সেগুলো ইউএনও অফিসেই ফেলে আসা হয়েছে।

হরিপুর ইউএনও রায়হানুল ইসলাম বলেন, নিয়োগ পরীক্ষা চলাকালে বিএনপি সভাপতি লোকজন নিয়ে এসে পরীক্ষা বন্ধের দাবি করেন। রাজি না হওয়ায় তারা উচ্ছৃঙ্খল আচরণ করেন এবং কাগজপত্র ছিনিয়ে নিয়ে চলে যান। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিএনপি নেতার বিরুদ্ধে ইউএনও কার্যালয় থেকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশের সময় : ১১:০০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬