Dhaka ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ

কালুখালীতে নিজের দলিলের জমি অন্যের নামে লীজ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১২:১৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 125

রাজবাড়ীর কালুখালী উপজেলায় নিজের দলিলভুক্ত জমি অন্যের নামে লীজ দেওয়ার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার উপজেলার মৃগী ইউনিয়নের বানজানা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভিযোগে জানা যায়, একই গ্রামের মোঃ কুয়োত আলী মৃধা ও তার পরিবারের সদস্যরা প্রায় ৫০ বছর ধরে দলিল মূলে ৬৮ শতাংশ জমি ভোগদখল করে আসছেন। জমিগুলোর দাগ নম্বর ৪৪৯, ৫০৫, ৫০৯ ও ৫৩১। দীর্ঘদিন ধরে জমিটি তাদের দখলে থাকলেও ভুলবশত জমিটি ভিপি (ভেস্টেড প্রপার্টি) হিসেবে তালিকাভুক্ত হয়ে যায় বলে দাবি করেন তারা।

কুয়োত আলী মৃধার কন্যা সনেকা বেগম অভিযোগ করে বলেন, ২০২৩ সাল পর্যন্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তারা সরেজমিন তদন্ত করে তাদের ভোগদখল দেখিয়ে প্রতিবেদন দাখিল করেছেন। কিন্তু ২০২৪ সালে এসে হঠাৎ করে ইউনিয়ন ভূমি কর্মকর্তা একই জমিতে অন্য ব্যক্তি ঝন্টু শেখের ভোগদখল দেখিয়ে মিথ্যা প্রতিবেদন দাখিল করেন এবং তার নামে জমিটি লীজ প্রদান করা হয়।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আদালতও আমাদের পক্ষে দুটি রায় দিয়েছেন। তবুও দীর্ঘদিন ধরে বিভিন্ন কারসাজির মাধ্যমে তাদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে লীজগ্রহীতা ঝন্টু শেখের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভিপি জমিটি আমি সরকারের কাছ থেকে লীজ নিয়েছি। সরকার আমাকে দিয়েছে বলেই আমি নিয়েছি।

অন্যদিকে মৃগী ইউনিয়ন ভূমি কর্মকর্তা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরেজমিনে যাওয়ার পর আমি শুধু স্বাক্ষর করেছি। এর বেশি কিছু আমি জানি না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে নিজের দলিলের জমি অন্যের নামে লীজ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ১২:১৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬