কালুখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
- প্রকাশের সময় : ০২:০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / 203
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব ” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে রাজবাড়ীর কালুখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী, অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ মার্চ সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সচেতনতামূলক র্যালী বের হয়। র্যালীটি উপজেলার আশপাশ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালী শেষে শেষে কালুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত সকলের মাঝে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম।
সভায় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ্, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম রতন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী, কালুখালী ফায়ার সার্ভিসের টিম লিডার সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, কালুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।





















