Dhaka ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যান স্ত্রী, সেই প্রবাসীর মৃত্যু বদলে গেল অর্থবছর, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ ৩০০ টাকার কাঁচা মরিচ এখন ১০০ টাকা, ১০ দিনে আমদানি ২৩৩ টন ‘স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকারের বড় অর্জন’ উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার খোলার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত

মোহাম্মদপুরে তেল কম দেওয়ায় অস্ত্র দেখিয়ে পাম্প কর্মচারীকে হুমকি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 140

রাজধানীর মোহাম্মদপুরে একটি ফিলিং স্টেশনে চাহিদামতো তেল না দেওয়ায় আগ্নেয়াস্ত্র বের করে পাম্প কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক গ্রাহকের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম সৈয়দ মাহমুদুল ইলা।

রোববার (৮ মার্চ) দুপুর ২টা ৫৩ মিনিটে মোহাম্মদপুরের সোনার বাংলা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ফিলিং স্টেশন সূত্রে জানা যায়, দীর্ঘ লাইনের মধ্যেও নিয়ম ভেঙে আগে তেল নিতে আসেন মাহমুদুল ইলা। গাড়িতে তার স্ত্রী অসুস্থ থাকায় মানবিক কারণে তাকে ১ হাজার ৫০০ টাকার তেল দেওয়া হয়। তবে তিনি সরকারি নির্দেশনার বাইরে অতিরিক্ত তেল দাবি করেন।

পাম্প কর্মীরা অতিরিক্ত তেল দিতে অস্বীকৃতি জানালে তিনি কোমর থেকে পিস্তল বের করে তাদের হুমকি দেন এবং পরে সেখান থেকে চলে যান। ঘটনার একটি সিসিটিভি ফুটেজও পাওয়া গেছে।

এ বিষয়ে মো. জুয়েল রানা, অতিরিক্ত উপ‑পুলিশ কমিশনার (এডিসি), তেজগাঁও বিভাগ জানান, ঘটনাস্থলে থাকা ম্যাজিস্ট্রেট অস্ত্রের লাইসেন্স দেখার পর তাকে তাৎক্ষণিকভাবে ছেড়ে দেন। তবে সংশ্লিষ্ট থানাকে অস্ত্রটি থানায় জমা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মোহাম্মদপুরে তেল কম দেওয়ায় অস্ত্র দেখিয়ে পাম্প কর্মচারীকে হুমকি

প্রকাশের সময় : ১১:০০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬