Dhaka ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে হরমুজের নাম ‌‘ট্রাম্প প্রণালি’ দেওয়া মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প পেট্রোলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা স্বাস্থ্য সেবা অধিদপ্তরের ডিজিকে হাইকোর্টে তলব হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ডেমরায় প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি ইসরায়েলের তীব্র সমালোচনা করলেন জাতিসংঘের বিশেষ দূত

রংপুরে কবি মাহমুদুল হাসান নিজামীর মরদেহ ভাইরাল, ছড়াচ্ছে ভুল তথ্য

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / 100

রংপুরে বেড়াতে গিয়ে মারা গেছেন কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামী। তার মরদেহের একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তা ঘিরে নানা ভুল তথ্য ছড়ানো হচ্ছে। অনেকেই দাবি করছেন, কবির মরদেহ রাস্তায় পড়ে ছিল এবং পাশে কোনো আত্মীয়-স্বজন ছিলেন না। তবে সংশ্লিষ্টরা বলছেন, এসব তথ্য সঠিক নয়।

জানা গেছে, ৫ মার্চ সকালে রংপুরের তারাগঞ্জে অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি তারাগঞ্জে বেড়াতে গিয়েছিলেন এবং সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় দুজন তাকে হাসপাতালে নিয়ে আসেন।

রংপুরের সাংবাদিক ফরহাদুজ্জামান ফারুক বলেন, নিজামী প্রায়ই তারাগঞ্জে বেড়াতে আসতেন। বৃহস্পতিবার সকালে ঢাকায় ফেরার উদ্দেশ্যে বের হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন একটি ছেলে ও একটি মেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসে, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

তিনি আরও জানান, মৃত্যুর খবর জানার পর রংপুরের কবি, সাহিত্যিক ও সাংবাদিকরা দ্রুত হাসপাতালে গিয়ে মরদেহ মর্গে নেওয়ার ব্যবস্থা করেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্টে দাবি করা হয়, কবির মরদেহ রাস্তায় অবহেলায় পড়ে ছিল এবং পরিবারের সদস্যরা লাশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে সংশ্লিষ্টরা এসব তথ্যকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন।

কবি রফিকুল ইসলাম সাবুল জানান, যে ভিডিওটি ছড়ানো হয়েছে সেটি মূলত মরদেহ মর্গে নেওয়ার সময় ধারণ করা। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হয়। মরদেহ মর্গে সংরক্ষণ করে রাখা হয়েছিল এবং পরিবারের সদস্যরা আসার পর তাদের কাছে হস্তান্তর করা হয়।

মাহমুদুল হাসান নিজামীর লেখা পাঁচ হাজারের বেশি কবিতা ও গান রয়েছে। তার প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ১৪০টি। কবিতা, ছড়া, ইতিহাস ও গবেষণাসহ বিভিন্ন বিষয়ে তিনি কাজ করেছেন এবং বিশ্বসাহিত্যের শেখ সাদী, ফরিদ উদ্দিন আত্তার ও ইমরুল কায়েসের কবিতার বাংলা কাব্যানুবাদও করেছেন তিনি।

তিনি ১৯৭১ সালের ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়ায় জন্মগ্রহণ করেন। এছাড়া তিনি জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা এবং জাতীয় সাংবাদিক মঞ্চের সভাপতি ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রংপুরে কবি মাহমুদুল হাসান নিজামীর মরদেহ ভাইরাল, ছড়াচ্ছে ভুল তথ্য

প্রকাশের সময় : ০২:৪৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬