Dhaka ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

কোটালীপাড়ায় মাটিতে পুঁতে ফেলা হলো ১০ মণ মরা গরুর মাংস, বিক্রেতাকে জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:২৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 249

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে প্রায় ১০ মণ মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

বুধবার দিবাগত রাতে উপজেলার পৌর মার্কেটে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ মাংসগুলো জব্দের নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে জব্দকৃত মাংসগুলো পৌর মার্কেটের পাশে পুঁতে রাখা হয়।

অভিযানকালে মাংস বিক্রেতা আলী আকবর গাজীকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রামমান আদালত।

এদিকে দীর্ঘদিন ধরে ওই বাজারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ রয়েছে। তবে প্রাণিসম্পদ বিভাগ, স্যানিটারি ইন্সপেক্টর এবং পৌরসভার তদারকি কর্মকর্তাদের উদাসীনতার কারণে কিছু অসাধু ব্যবসায়ী এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে মাংস ক্রেতাগণ মনে করছে।

নিয়ম অনুযায়ী, গরু বাজারে এনে প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে ফিটনেস সনদ নেওয়ার পর পৌরসভার তদারকি কর্মকর্তার উপস্থিতিতে জবাই করার কথা। কিন্তু অনেক সময় ব্যবসায়ীরা বাজারের বাইরে গরু জবাই করে মাংস এনে বিক্রি করে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় প্রেসক্লাবের সভাপতি এইচ এম মেহেদী হাসানাত।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ বলেন, আগামীতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় মাটিতে পুঁতে ফেলা হলো ১০ মণ মরা গরুর মাংস, বিক্রেতাকে জরিমানা

প্রকাশের সময় : ১২:২৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬